ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ

ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ট্রেনটি চট্টগ্রামের দোহাজারি এলাকা অতিক্রম করার সময় জানালার পাশে বসা এক যাত্রীর পেটে হঠাৎ একটি পাথর এসে লাগে। এতে তিনি তীব্র ব্যথা অনুভব করেন এবং শ্বাস নিতে কষ্ট হয় বলে জানান।

আহত যাত্রীর দাবি, পাথরটি অত্যন্ত জোরে এসে তার পেটে আঘাত করে, যার ফলে আঘাতের স্থান ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা শুরু হয়।

ঘটনার পর ট্রেনে দায়িত্বরত পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীদের বিষয়টি জানানো হলেও তারা যাত্রীদেরই দোষারোপ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন,

“জানালার পাশের সিটে বসেছিলাম। গাড়ি যখন দোহাজারি ক্রস করছিল তখন হঠাৎ একটি পাথর এসে আমার পেটে লাগে। এত জোরে লাগে যে জায়গাটা ফুলে গেছে, প্রচুর ব্যথা করছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি জানানোর পর কর্তব্যরতদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি। বরং জানালা খুলে বসার জন্য তাকেই দায়ী করা হয়।

তার ভাষায়,

“গাড়িতে ডিউটিতে থাকা পুলিশ ও অন্যদের জানালে তারা উল্টো আমাদেরই দোষ দেয়—কেন জানালা খুলে বসেছি। আমি তো জানতাম না ট্রেনে পাথর ছোড়ার ঘটনা তাদের কাছে স্বাভাবিক।”

তিনি আরও জানান, ট্রেনের এক কর্মী নাকি এর আগে একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন এবং সেই ঘটনার ভিডিওও দেখানো হয় তাকে।

ভুক্তভোগী যাত্রীর অভিযোগ, ট্রেনে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও ছিল না।

“এত বড় ট্রেনে কোনো ফার্স্ট এইড নেই। আমি ব্যথা কমানোর জন্য মলম বা ওষুধ চাইলে সেটাও তারা দিতে পারেনি।”

এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে বলে দাবি করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

তিনি বলেন,

“প্রতিদিন কেউ না কেউ আঘাত পাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ চুপ। স্থানীয় প্রতিনিধি বা প্রশাসন কেন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না?”

এদিকে কক্সবাজারগামী পর্যটকদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিশেষ করে চট্টগ্রাম অতিক্রম করার পর ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের জানালা খোলা রাখার বিষয়ে সতর্ক থাকতে বলেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও অন্যান্য যাত্রীরা।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬