ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে সরকার গঠন, নেতৃত্বে নতুন গতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী

পথ হারিয়ে বাংলাদেশে / মিয়ানমারের ৫ সেনা বিজিবির হাতে আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পথ হারিয়ে বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪ সদস্য ও দেশটির সেনাবাহিনীর এক সদস্য। পরে স্থানীয়দের জানানোর ভিত্তিতে তাদের আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গাছবুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাঁচজনকে পাড়ায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে কথা বলতে যান। তারা ভাঙা ইংরেজিতে জানায় মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের কারণে তারা ক্যাম্প ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

খবর পেয়ে ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপি টহল দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকেই আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি জানায়, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে তারা স্থানীয়দের কাছে আশ্রয় চাইছিল।

আটকরা হলেন- মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮),  মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক পাঁচজন বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল হক বলেন, ‘বিজিবি এখনো লিখিত কোনো প্রতিবেদন দেয়নি। লিখিতভাবে জানানো হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

বিজিবি জানায়, পাঁচজনের পরিচয় ও তাদের প্রকৃত উদ্দেশ্য যাচাই-বাছাই চলছে। পুরো ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

পথ হারিয়ে বাংলাদেশে / মিয়ানমারের ৫ সেনা বিজিবির হাতে আটক

আপডেট সময় : ১০:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫