ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

নিহত ৫ জনই কাপড় ব্যবসায়ী- উখিয়া থেকে বাড়ি যাচ্ছিলেন ঈদ করতে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার আবদুস ছাত্তারের ছেলে ছিদ্দিক।

তারা প্রত্যেকেই উখিয়ায় কাপড় ব্যবসায় জড়িত, ঈদ করার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম জানান, দূর্ঘটনায় পতিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড

নিহত ৫ জনই কাপড় ব্যবসায়ী- উখিয়া থেকে বাড়ি যাচ্ছিলেন ঈদ করতে

আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫