ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

নাফনদীর চরে ৪৫ যাত্রী নিয়ে আটকে আছে সেন্টমার্টিনগামী ট্রলার

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৪:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 377

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে ৪৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নাফনদীর মোহনা সংলগ্ন চরে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ লাগোয়া  মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়ায় এই ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনায় চরে আটকা পড়ার খবর ইতিমধ্যে কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে, তারা উদ্ধারকাজ শুরু করেছে বলে জেনেছি।  ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল,  ৪৫ জন যাত্রী ভালো আছেন।’

টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান,  ‘আমাদের একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়, শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্ট গার্ড সেখানে পৌঁছেছে।’

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মোহাম্মদ হোসেন জানান,  ‘ট্রলারটির মালিক স্থানীয় ইয়াছিন মাঝি। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

নাফনদীর চরে ৪৫ যাত্রী নিয়ে আটকে আছে সেন্টমার্টিনগামী ট্রলার

আপডেট সময় : ০৪:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫