ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে রছিব আলী ফায়ারিং রেঞ্জের নামফলক উন্মোচন

নাইক্ষ্যংছড়ি বীর প্রতীক রছিব আলী ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জের নামফলক উন্মোচন করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২২ জুলাই) বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর দিকনির্দেশনায় বীর প্রতীক সুবেদার মেজর রছিব আলীর স্মৃতি ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক রছিব আলী ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ’ নামফলক উন্মোচন করা হয়েছে।

বীর রছিব আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শন করে জাতির স্বাধীনতা অর্জনে অমূল্য অবদান রেখেছেন।

তাঁর বীরত্ব দেশের জন্য আত্মত্যাগের মহান ইতিহাসের স্মারক স্বরূপ। এই নামফলক উন্মোচন বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে প্রেরণা হিসেবে বহন করবে এবং সীমান্ত রক্ষাকারী বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি করবে বলে জানিয়েছে বিজিবি।

উক্ত অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েসসহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক স্বাধীনতার ইতিহাস ও বীরত্বের এই গৌরবময় স্মৃতি সংরক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

ট্যাগ :

রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে রছিব আলী ফায়ারিং রেঞ্জের নামফলক উন্মোচন

আপডেট সময় : ০৯:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫