ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’

ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। ঈদে তাঁর ছবি মানেই যেন দর্শকদের হৃদয়ে ভিন্ন আমেজ। তাঁর ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ। তাই গত বছর এবং এ বছরজুড়ে ঈদের সিনেমা মানেই ছিল শাকিব খানের জয়জয়কার।

তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর এ বছর রায়হান রাফী নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি।

নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি; দেশে বিদেশে হয়েছে সমাদৃত। সিনেমা মুক্তির পরপরই ঘোষণা দিয়েছিলেন তুফান ২ নির্মিত হবে। সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে। কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন শাকিব খান।

তাহলে রায়হান রাফী আর শাকিব জুটির নতুন কিছু কি হবে না? এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এলো নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন। নতুন সিনেমাটির নাম ‘তাণ্ডব’।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে।

তিনি সমকালকে বলেন, গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। এ ছবিতেই নায়ক থাকছেন শাকিব খান। আপাতত তথ্য এতটুকুই। তবে এ বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি।

জানা গেছে, অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। তুফানের মতোই এটিও প্রযোজনা করবে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও সূত্রের খবর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’

আপডেট সময় : ০৪:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪