ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’

ঢাকায় আসছেন জুবাইদা, দুপুরের দিকে লন্ডনযাত্রা করবেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত লন্ডনে নেওয়া হচ্ছে। তাকে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে দেখা যায় তা‌কে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ দিনেই তিনি খালেদা জিয়াকে নিয়ে আবার লন্ডন ফেরত যাবেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিমানবন্দরে ডা. জোবাইদা রহমানকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান।

শায়রুল কবির খান বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি এসে পৌঁছবেন বলে আশা করছি। এরপর জুবাইদা রহমান হাসপাতালে যাবেন। সেখান থেকে বেগম খালেদা জিয়াসহ অন্যান্য যাত্রীরা বিমানবন্দর যাবেন। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাবেন।’

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন

ঢাকায় আসছেন জুবাইদা, দুপুরের দিকে লন্ডনযাত্রা করবেন খালেদা জিয়া

আপডেট সময় : ১২:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫