ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার ইয়াবার টাকায় বালুখালীর কথিত শ্রমিক নেতা’র নাটকীয় উত্থান, আছে টর্চার সেল! সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ঈদ শুভেচ্ছা চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১ মক্কায় গাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, অসুস্থ প্রবাসী নিঃস্ব মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা মারা গেছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান

নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন টকশোতে গিয়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে ‘অবমাননাকর মন্তব্যকারী’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

তাকে সতর্ক করে দিয়ে আদালত অবমাননা প্রশ্নে জারি করা কারণ দর্শাও নোটিসটি সোমবার নিষ্পত্তি করে দিয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১।

গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল এক আদেশে ফজলুর রহমানকে অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদসহ সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বলেছিল। সেই অনুযায়ী এদিন ফজলুর ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান।

গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এর আগে ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে গিয়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে তিনি কথা বলেন। পেনড্রাইভে আনা তার এই বক্তব্যের কিছু অংশ বাজিয়ে ট্রাইব্যুনালে শোনানো হয় অভিযোগ উত্থাপনের সময়।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে এর আগে ২৬ অগাস্ট ফজলুর রহমানের প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।

তবে ৩ নভেম্বর বিএনপি ঘোষিত মনোনয়নের তালিকায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে রয়েছে ফজলুরের নাম।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগ ছেড়ে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

এর আগেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

সূত্র-বিডিনিউজ

ট্যাগ :

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান

আপডেট সময় : ০১:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫