ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক

টেকনাফে ৫০ গ্রামের মানুষ পানিবন্দী

টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তথ্য মতে, এতে করে প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দী।

এর মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে ৮টি গ্রাম, হ্নীলা ইউনিয়নে ১২টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৭টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ৬টি গ্রাম, সাবরাং ইউনিয়নে ৭টি গ্রাম, বাহারছড়া ইউনিয়নে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য এসেছে আমাদের হাতে।

আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন , ”ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।”

হ্নীলা ইউনিয়নের ১২ টি গ্রাম প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, চার হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে। গ্রামগুলোর চলাচলের রাস্তাও পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া, নতুন পাল্লান পাড়া, তুলাতুলি, লেঙ্গুরবিল, খোনকারপাড়া, মাঠপাড়া ও রাজারছড়া, জাহাঁলিয়া পাড়াসহ মোট ৬ গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান সেখানকার চেয়ারম্যান জিয়াউর রহমান।

এছাড়াও সাবরাং ইউনিয়নের ১০ টি গ্রাম এবং হোয়াইক্যং ইউনিয়নের ৮ টি গ্রাম প্লাবিত হওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। পানিবন্দি হয়েছে টেকনাফ পৌর এলাকার বেশ কয়েকটি এলাকাও।

এদিকে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, গত ৪ দিন থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৪৬ মিলিমিটার। সকাল ৬ টা থেকে বেলা ১২ পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’

This will close in 6 seconds

টেকনাফে ৫০ গ্রামের মানুষ পানিবন্দী

আপডেট সময় : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫