ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‍্যাব ও বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত দিয়ে প্রবেশ করা মাদকের চালান গ্রহণের অপেক্ষায় থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ওমর সিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের মংডুর খারাংখালী গ্রামের বাসিন্দা।

র‍্যাব ও বিজিবি বলছে, ইয়াবাসহ তাকে আটক করে আইনি প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে র‍্যাব ও বিজিবি যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা আমাদের অঙ্গীকারেরই প্রমাণ— মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

আইনশৃঙ্খলা বাহিনী দুটি জানিয়েছে, মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক

আপডেট সময় : ০৬:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫