ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

​টেকনাফে যুব প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা

টেকনাফের হ্নীলা ইউনিয়নে স্থায়ী কমিটিতে যুবদের প্রতিনিধিত্ব এবং সবার উপযোগী আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় যুব সংগঠন ‘উদয়’ এবং ‘অ্যাক্টিভিস্টা টেকনাফ’-এর বাস্তবায়নে, শেড -এর ‘পরিবর্তনের জন্য কর্ম’ (অ্যাকশন ফর ট্রান্সফরমেশন) প্রকল্প এবং ‘অ্যাকশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

​সভায় যুবদের নেতৃত্বাধীন একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এই প্রতিবেদনে ইউনিয়নের সবার উপযোগী আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্থায়ী কমিটিতে যুবদের অংশগ্রহণ, সামাজিক সম্প্রীতি এবং দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি স্থায়ী কমিটিতে যুবদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নে যুবসমাজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক ইউনিয়ন গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিসমূহে যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব এবং ভবিষ্যতের দুর্যোগ সহনশীল হ্নীলা গঠনে যুবদের সঙ্গে নিয়ে কাজ করব।”

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেড এ-ফোর টি প্রজেক্ট এর ফিন্যান্স অফিসার সামিনা জাহান রাজিয়া এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সোহেল। শেড এর এফ এফ মোঃ আসিফসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত নারী সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-র প্রতিনিধি, স্থানীয় ধর্মীয় নেতা, সাংবাদিক, শান্তি-প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

​সভার শেষে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে যুবদের অর্থবহ অংশগ্রহণ এবং লিঙ্গ-সংবেদনশীল ও সবার উপযোগী আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, এ উদ্যোগ টেকনাফে যুব নেতৃত্ব ও দুর্যোগ সহনশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

​টেকনাফে যুব প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা

আপডেট সময় : ১১:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬