ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎ সাংবাদিককে হুমকি : মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ এসএসসি পরীক্ষায় সাংবাদিক কন্যা তানিশার সাফল্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা কাঁকড়া চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোনা বিতরণ মৎস্য অধিদপ্তরের

টেকনাফে বিয়ার-মদসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিয়ার ও বাংলা মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পৃথক চারটি অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও ইজিবাইক।

রোববার (১৭ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে টেকনাফের কেরুণতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিতে তল্লাশি চালায়। এসময় ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ এবং নূর কামাল (২১) নামে এক যুবককে আটক করা হয়। আটক নূর কামাল টেকনাফের নাইট্যংপাড়া এলাকার নূর আলমের ছেলে।

অপরদিকে, রোববার সকাল ৮টা ও বিকাল ৪টার দিকে টেকনাফের হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া পৃথক দুটি অভিযান চালায়। এসময় দুটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১২৭ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযানে মোহাম্মদ ছলিম উল্লাহ (৩০) ও হাফেজ আহম্মদ (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা দুজনই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে একইদিন দুপুর ১টার দিকে সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরেকটি বিশেষ অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পাশের ঝাউবনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন, জব্দ করা ইয়াবা, মদ, বিয়ার, সিএনজি ও ইজিবাইকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি অবগত করেন, “সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

টেকনাফে বিয়ার-মদসহ আটক ৩

আপডেট সময় : ১১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬