ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে দোকানদারকে কু’পি’য়ে হ ‘ত্যা

টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পানের দোকানদারকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত ইমদাদ ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

ঘটনার পরপরই স্থানীয়রা কামাল হোসেন নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে মদপানকে কেন্দ্র করে ইমদাদের সঙ্গে একই এলাকার আব্দুর রহমানের কথা-কাটাকাটি হয়। এরপর ইমদাদ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তার গতি রোধ করে প্রথমে এলোপাতাড়ি কোপায়। এরপর উমর ছিদ্দিক মেম্বারের বাড়ির কাছে সড়কে ফেলে তাঁকে গলা কেটে হত্যা করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে ইমদাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ওসি (তদন্ত) আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে দোকানদারকে কু’পি’য়ে হ ‘ত্যা

আপডেট সময় : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫