ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব)। গ্রেফতাররা হলেন ৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আব্দুল্লাহ (৩২) ও ৩ বছরের সাজাপ্রাপ্ত মো. ইসমাইল (২১)।

সোমবার (১৮ মে) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ভোর রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ছোট হাবিবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানার মামলা নং-৩৭(০৮)২০১৭ ও জিআর মামলা নং-৩১৩/২০১৭ এর এজাহারভুক্ত আসামি। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারার ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

অন্যদিকে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ইসমাইল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার মামলা নং-৬০(১২)২০২৩ এর এজাহারনামীয় আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার ওই মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনিও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ বলছে, মাদক ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের বিরুদ্ধে তাদের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬