ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ১ লাখ ইয়াবাসহ ৫ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক নিশ্চিত করেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করা হয়। এ সময় বোট থেকে ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: ১. এনায়েত উল্লাহ (৪১), ২. নুর আলম (৩৮), ৩. মোঃ তুহা (২৫), ৪. আজিজুল্লাহ (২২), ৫. আব্দুল হামিদ (২৫)। তাদের সবাই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ১ লাখ ইয়াবাসহ ৫ পাচারকারী আটক

আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫