ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ

টেকনাফে এসে অপহরণের শিকার সেন্টমার্টিনের যুবক: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে এসে সেন্ট মার্টিন ইউনিয়নের কোনাপাড়া এলাকার মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রোববার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। অপহৃত যুবককে উদ্ধার করতে থানা-পুলিশ কাজ করছে। অপহরণ নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করা হচ্ছে।

বাবা নুর হোসেন বলেন, ১০ আগস্ট সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে বাড়ি থেকে বের হয় হাসিম। টেকনাফে পৌঁছে কথা হয়। তার অসুস্থতার জন্য ডাক্তার দেখানোর কথা ছিল এবং দোকানের জন্য মালপত্র ক্রয় করার কথা ছিল।

পরে ১৬ আগস্ট কাজ শেষ করে এবং দোকানের জন্য মালপত্র কিনে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল। এর পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ওইদিন’ই যুবক হাসিমের বাবার ইমো নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা মুক্তিপণের টাকা না পেলে ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপের এক যুবক টেকনাফ থেকে অপহরণ হয়েছেন বলে শুনেছি। দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে এসে অপহরণের শিকার সেন্টমার্টিনের যুবক: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ০১:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫