ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রু ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

টেকনাফে আপত্তি জানিয়ে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিতি

কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদের দেয়ালে ‘জেন্ডার সমতা’ নামের একটি গ্রাফিতি আপত্তি জানিয়ে মুছে ফেলতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উক্ত দেয়ালিকার আপত্তি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় কয়েকজনকে।

রোবায়েত হোছাইন নামের এক ফেসবুক অ্যকাউন্ট থেকে পোস্ট করে লিখেন- ”টেকনাফ উপজেলার দেওয়ালিকা থেকে আধা ঘন্টার মধ্যে যদি এটা সড়ানো না হয় তাহলে আলেম সমাজকে আপনাদের মাথার উপর ভেঙে দিব, ইনশাআল্লাহ।”

পরে ৩০ মিনিটের মধ্যে তিনি আরেকটি পোস্টে জানান, ‘সরানো হচ্ছে দেওয়ালিকাটি। ইসলাম ও সমাজ রক্ষার বিষয়ে ছাত্ররা বদ্ধপরিকর’।

এছাড়া জুবাইর আজিজ নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে লিখেন ‘”ছাত্রদের তোপের মুখে পড়ে বিতর্কিত গ্রাফিতিটি সরিয়ে নিতে বাধ্য হল কর্তৃপক্ষ। ধন্যবাদ ছাত্র ভাইদের।”

এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “সেভ দ্য চিলড্রেন নামে এক সংস্থা থেকে এই গ্রাফিতিটি করেছিলো, ছাত্ররা প্রতিক্রিয়া দেখিয়েছে শুনেছি। ওরা ভুল বুঝেছে, জেন্ডার সমতা মানে তারা মনে করেছে সমকামিতা, জেন্ডার সমতার অর্থ বুঝেনাই, না বুঝে ১০-১২ জন অ্যাটাক করে এটা মুছে দিয়েছে, এইটুকু শুনেছি, বিষয়টি খতিয়ে দেখছি।”

তবে এবিষয়ে এখনো বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর বক্তব্য পাওয়া যায়নি। আমরা তাদের বক্তব্য নেয়ার চেষ্টা করছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রু

টেকনাফে আপত্তি জানিয়ে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিতি

আপডেট সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫