ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশি পিস্তল ও ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকার শফি উল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের দমদমিয়া এলাকার মো. আইয়ুবের ছেলে মো. একরাম (২৬)।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থানার কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা মোটরসাইকেলটি থামান। পরে আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা এবং মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ এদের আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক দুই

আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫