ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ক উন্মুক্ত সেমিনার পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ায় জাপানে উচ শিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে পুজি একাডেমি বিডির উদ্যোগে
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল মোস্তফা, আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাপান প্রবাসী ড. ছৈয়দ মোহাম্মদ নাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছফওয়ানুল করিম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব মাহফুজুর রহমান, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী।

জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ড. ছৈয়দ মোহাম্মদ নাহিদুল ইসলাম তরুণদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, জাপান একটি সভ্য দেশ। পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ রয়েছে। জাপান যেতে বিশেষ করে জাপানি ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে। তবে সেখানে গিয়ে সফলতা অর্জন সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আমিরুল মোস্তফা বলেন, জাপান অত্যন্ত ভালো একটি দেশ৷ পড়াশোনার মান বাংলাদেশ থেকে অনেক আলাদা। ওখানে যেতে পারলে নিজের ক্যারিয়ার উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিকসহ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ক উন্মুক্ত সেমিনার পেকুয়ায়

আপডেট সময় : ০৭:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫