ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই হলেন মিয়ানমারের প্রেসিডেন্ট সার্ফিং টুর্নামেন্ট উদ্বোধনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী- কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে রাতের আঁধারে চিংড়ি ঘেরের বিরোধে প্রাণ গেল মঞ্জুর আলমের মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসাইনের জানাজা বাদ জুমা রামু কেন্দ্রীয় জামে মসজিদে অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় বনভূমি রক্ষায় তৎপর উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ মহেশখালীর কালারমারছড়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আহত ৩: অভিযোগের তীর যুবলীগ নেতার দিকে কক্সবাজারে হাম রোগে কয়েক ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪ জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্রের বিরুদ্ধে হুশিয়ারি কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল

জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই হলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাতের পাঁচ বছর পর সেনা সমর্থিত পার্লামেন্টে হওয়া ভোটে সহজে জিতে দেশটির প্রেসিডেন্ট পদে বসলেন মিন অং হ্লাইং।

এর মাধ্যমে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজনৈতিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে নিজের করে নিলেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন।

সু চিকে গ্রেপ্তারের পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তীতে জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

জেনারেল থেকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে মিন অং হ্লাইংয়ের এই উত্থান গত ডিসেম্বর ও জানুয়ারিতে হওয়া এক বিতর্কিত নির্বাচনের ধারাবাহিকতা। ওই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল বড় ব্যবধানে জয়ী হলেও সমালোচক ও পশ্চিমা সরকারগুলো একে সামরিক শাসন দীর্ঘায়িত করার একটি ‘অপচেষ্টা’ হিসেবেই দেখছে।

সেনাবাহিনীর কোটাভুক্ত আইনপ্রণেতা এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) আধিপত্য থাকা পার্লামেন্টে ভোট গণনা টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। তাতে মিন অং হ্লাইংকে অনায়াসেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে দেখা যায়।

‘স্বপ্ন এখন সত্যি’

২০১১ সাল থেকে যে সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন, তার শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়েই কাঙ্ক্ষিত প্রেসিডেন্ট পদ নিজের করে নিলেন মিন অং হ্লাইং।

বিশ্লেষকরা বলছেন, এই পদের জন্য তিনি দীর্ঘদিন ধরেই মুখিয়ে ছিলেন।

তারা এই ক্ষমতার পরিবর্তনকে মিন অং হ্লাইংয়ের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। এর মাধ্যমে তিনি নামমাত্র বেসামরিক সরকারের প্রধান হিসেবে আন্তর্জাতিক বৈধতা পাওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি গত ছয় দশকের অধিকাংশ সময় দেশ শাসন করা সামরিক বাহিনীর স্বার্থও রক্ষা করছেন।

মিয়ানমার বিষয়ক স্বাধীন বিশ্লেষক অং কিয়াও সো বলেন, “তিনি দীর্ঘকাল ধরে সেনাপ্রধানের পদটি প্রেসিডেন্টের পদের সঙ্গে বিনিময় করার উচ্চাকাঙ্ক্ষা লালন করছিলেন এবং তার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে।”

চলমান গৃহযুদ্ধ ও বিরোধীদের অবস্থান

হ্লাইং প্রেসিডেন্টের চেয়ারে বসলেও গত পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে মিয়ানমার এখনো লণ্ডভণ্ড। সু চির দলের অবশিষ্টাংশ এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী মিলে এই সপ্তাহেই জান্তার বিরুদ্ধে একটি নতুন সম্মিলিত ফ্রন্ট গঠন করেছে।

সোমবার এক বিবৃতিতে ‘স্টিয়ারিং কাউন্সিল ফর দ্য ইমার্জেন্স অব আ ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়ন’ জানিয়েছে, “আমাদের লক্ষ্য হলো সামরিক স্বৈরশাসনসহ সব ধরনের একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে সম্মিলিতভাবে একটি নতুন রাজনৈতিক ভূখণ্ড গড়ে তোলা।”

বিশ্লেষকরা ধারণা করছেন, হ্লাইংয়ের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রতিবেশী দেশগুলো যখন সক্রিয় হবে, তখন প্রতিরোধ যোদ্ধারা আরও তীব্র সামরিক চাপ ও নজরদারির মুখে পড়বে।

বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দার এই সময়ে বিরোধীদের নিজেদের ঐক্য ও সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলেও মনে করেন বিশ্লেষক সাই কি জিন সোয়ে।

সংকট যত বাড়বে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও দীর্ঘমেয়াদী সহযোগিতা বজায় রাখাও ততটাই চ্যালেঞ্জিং হবে, মত তার।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই হলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই হলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬