ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

জনসভার গাড়িতে উঠে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

বিশেষ প্রতিবেদক।কক্সবাজারে একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে তৌহিদুল ইসলাম (২৯) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে তৌহিদুল ইসলাম অনাকাঙ্ক্ষিতভাবে জেলা শহর কক্সবাজারে চলে যান। ওই দিন বিএনপির জনসভায় যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। মানসিক প্রতিবন্ধী হওয়ায় তৌহিদুল ভুলবশত বা অজান্তে ওই গাড়িতে উঠে পড়েন এবং জনসভাস্থলে পৌঁছান।

এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তৌহিদুল ইসলামের পরনে একটি জ্যাকেট ছিল বলে জানিয়েছে পরিবার।

তৌহিদুল ইসলামের বাবা রুস্তম আলী বলেন, “আমরা ইতিমধ্যে স্থানীয় থানা ও নির্বাচন অফিসকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনো তৌহিদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। যারা তাঁকে দেখেছেন বা তাঁর বিষয়ে কোনো তথ্য জানেন, তাঁদের অনুরোধ করছি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জনসভার গাড়িতে উঠে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

আপডেট সময় : ০৪:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬