ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
সড়কে ঝরলো পিতা-পুত্রের প্রাণ

ছেলেকে আলেম বানানোর স্বপ্ন ছিলো বাবার

ছেলেকে আলেম বানানোর স্বপ্ন ছিলো হাবিবউল্লাহর। তাই পড়াচ্ছিলেন প্রশিদ্ধ মাদ্রাসায়। তাই তো নিজ গ্রাম থেকে দূরের চট্টগ্রামে করাচ্ছিলাম পড়ালেখা।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলোনা। পিতা-পুত্রের একসাথে প্রাণ গেলো সড়ক দূর্ঘটনায়। কক্সবাজারের রামুর রশিদ নগরে সোমবার সকাল ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঈদের ছুটি শেষে ভোরে ৯ বছরের ছেলে মো. রিয়াদকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের পটিয়ার উদ্দ্যেশ্যে রওনা হয় হাবিবউল্লাহ।

কিন্তু তাদের বহনকারী পূরবী বাসটির সাথে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের। এতে ঘটনাস্থলেই হাবিবউল্লাহ ও তার ছেলে রিয়াদসহ তিনজনের প্রাণহানির তথ্য দিয়েছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ।

পরে সকাল ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয় নিহতদের মরদেহ। সেখানে উপস্থিত স্বজনরা জানান, ঈদের ছুটি শেষে রিয়াদকে পটিয়া মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন পিতা হাবিবুল্লাহ। কিন্তু পথিমধ্যেই এমন দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, নিহত হাবিবউল্লাহ রামুর হাবিব বস্ত্র বিতানের স্বত্তাধিকারী। ছেলেটা হাফেজ হয়েছে। তাকে বড় আলেম বানাতে চেয়েছিলো হাবিব।

হাবিবউল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর দক্ষিণ পাতলি এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ফুফাতো ভাই গিয়াস উদ্দিন।

এদিকে এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছে। রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান জানান, নিহত রিমঝিম বড়ুয়া রামুর রাজারকূল ইউনিয়নের হিমাংশু বড়ুয়ার মেয়ে।

আগামী ৫ জুলাই রিমঝিমের বিয়ের দিন ধার্য্য ছিলো। বিয়ের বাজার করতে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানান তার এলাকার ইউপি সদস্য স্বপন বড়ুয়া।

মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে রামু থানা পুলিশ।সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

সড়কে ঝরলো পিতা-পুত্রের প্রাণ

ছেলেকে আলেম বানানোর স্বপ্ন ছিলো বাবার

আপডেট সময় : ০২:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫