ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয় লোহাগাড়ার ইউএনওর সঙ্গে বিএনপি নেতা জাহেদ চৌধুরীর বাকবিতণ্ডা পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের জানাজা দুপুর ২ টায় ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত ১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১ ১০ দিন পর মিলল মুক্তার দেহাবশেষ, গলার লকেটেই স্ত্রীকে চিনলেন স্বামী কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের ইন্তেকাল জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্নব’, সারাদেশে বৃষ্টির আভাস টেকনাফের বাহারছড়ার রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিম আটক মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী

চিলি ফুলকপির রেসিপি জেনে নিন

শীতের ফুলকপি উঠে গেছে বাজারে। চাইনিজ স্টাইলে চিলি ফুলকপি রান্না করে ফেলতে পারেন। রাইসের সঙ্গে খেতে দারুণ এই আইটেমটি। জেনে নিন রেসিপি।

যা যা লাগবে
ফুলকপি ১টি
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
ময়দা ৪ টেবিল চামচ
কাশ্মিরি মরিচ গুঁড়া স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
স্বাদমতো লবণ
হলুদ গুঁড়া আধা চা চামচ
পেঁয়াজ ২টি
১ টেবিল চামচ আদা ও রসুন বাটা
রসুন কুচি কয়েক কোয়া
কাঁচা মরিচ ২টি
ক্যাপসিকাম ১টি
২ টেবিল চামচ ভিনেগার
২ টেবিল চামচ সয়াসস
১ টেবিল চামচ চিলিসস
২ টেবিল চামচ টমেটো সস
পরিমাণ মতো সরিষার তেল

যেভাবে রান্না করবেন
ফুলকপি ছোট টুকরো করে ২/৩ মিনিট ভাপিয়ে নিন। একটা পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, লবণ, ১ চা চামচ মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর ১ টেবিল চামচ সয়া সস দিয়ে একটা ব্যাটার তৈরি করে তাতে ফুলকপি ডিপ করে ফ্রাই করে নিন।

প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে ভেজে নিন। সঙ্গে রসুন কুচি আর মরিচকুচিও দিয়ে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিন। তারপর আদা ও রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া আর পানিতে কিছুটা মরিচ গুঁড়া গুলে সেটাও দিয়ে ২/৩ মিনিট কষিয়ে নিন। ভিনেগার, টমেটো সস, সয়াসস আর চিলি সস দিয়ে দিন। ভেজে রাখা ফুলকপি দিয়ে সব আরও কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিতে হবে। ৫/৬ মিনিট পর পানি কমে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর

চিলি ফুলকপির রেসিপি জেনে নিন

আপডেট সময় : ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪