ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার

চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচারণার সময় শেষ হয়।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি এ সংসদীয় আসনের জনগণ নির্ধারণ করবেন কে হচ্ছেন এমপি।

এর আগে শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন স্থানে মধ্যরাতেও গণসংযোগ করেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রার্থী ও তাদের কর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এসময় তারা এলাকার নীজ নীজ প্রতীকের জন্যে ভোট চান।

এই আসনে আওয়ামী লীগ নির্বাচনে না থাকার কারণে রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই বদলে গেছে।মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই আসনের সাবেক তিন বারের এমপি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে কক্সবাজার শহর জামায়াত ইসলামীর আমীর অপেক্ষাকৃত কমবয়সী আব্দুল্লাহ আল ফারুকের সাথে।এমনটি ধারণা করছেন এই আসনের ভোটারেরা।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ছরওয়ার আলম কুতুবী হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নিলেও মাঠে তার তৎপরতা নেই বললে চলে।

চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার ১ আসনে ২৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে।
যার ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার ও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ভোট করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এইবার আওয়ামী লীগ নির্বাচনে নেই।তাই এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোট সংখ্যালঘু ভোটার,নারী ও তরুণদের ভোট জয়-পরাজয়ের মূল চাবিকাঠি হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন।পরে সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদও একবার এমপি নির্বাচিত হয়।

অন্যদিকে,তরুণ রাজনীতিবিদ আব্দুল্লাহ আল ফারুক বড় শোডাউনের চেয়ে তৃণমূলভিত্তিক সংযোগ ও নীরব ভোটব্যাংকের ওপর বেশি জোর দিয়েছেন। দীর্ঘদিনের সুসংগঠিত সাংগঠনিক কাঠামো, ধর্মীয় ও সামাজিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে তিনি ভোটের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জামায়াতের ভোটাররা প্রকাশ্যে খুব বেশি সরব না হলেও ভোটের দিন তাদের উপস্থিতি এবং নীরব ভোট বিপ্লব নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশে অভিজ্ঞ সালাহউদ্দিন আহমদের জনপ্রিয়তা নাকি আব্দুল্লাহ আল ফারুকের সাংগঠনিক শক্তির জয় হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০

চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই

আপডেট সময় : ১২:১৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬