ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন

চকরিয়া’র ‘সেই ওসি’কে ‘উইথড্র’ করে উখিয়ায় বদলি!

কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে চকরিয়ার বিতর্কিত ওসি মনজুরুল কাদের ভূঁইয়া’র বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে তাৎক্ষণিক ‘উইথড্র’ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) এঘটনার রাত না পোহাতেই কাদের কে বদলী করা হয়েছে কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে আলোচিত উখিয়ায়।

সাময়িক দায়িত্বে নিয়োজিত (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়। এ সংক্রান্ত আদেশের চিঠিটি আমাদের কাছে সংরক্ষিত আছে।

একই আদেশে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “উনাকে চকরিয়া থেকে উইথড্র করে উখিয়া থানায় দেয়া হয়েছে”।

এদিকে এমন আদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন ফেসবুকে লিখেছেন ‘চকরিয়ার গজব উখিয়ায়,স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি ভালো করলেন?’।

সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু লিখেছেন, ‘চকরিয়ার ওসি উখিয়ায়,উখিয়ার ওসি চকরিয়ায়! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দোসররা মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা কে বিতর্কিত করতে এই হট কারী সিদ্ধান্ত নিলেন?’।

এর আগে শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় এক সাংবাদিক তার নজরে আনেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ।

উপদেষ্টা সংবাদ সম্মেলন চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দেন। নির্দেশ দিয়ে ফোনে বলতে শোনা যায়-“ওসি, চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? তাকে উইথড্র করো। আজকেই উইথড্র করো”।

গেলো ২৮ জানুয়ারি চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে এক সাংবাদিক মামলা দায়ের করেন। অভিযোগ তোলেন তাকে সংবাদ প্রকাশের জেরে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা ও মিথ্যা মামলা দেয়া হয়। এছাড়াও আরো বিভিন্ন অভিযোগে ৩টি মামলা হয় ওসির বিরুদ্ধে।

ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া ২০সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

চকরিয়া’র ‘সেই ওসি’কে ‘উইথড্র’ করে উখিয়ায় বদলি!

আপডেট সময় : ০৫:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫