ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২

গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩

  • ইমরান হোসাইন
  • আপডেট সময় : ০২:৪৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 502

কক্সবাজারের উখিয়ার কোটবাজারে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। যা নিয়ে রাত পর্যন্ত সেখান্র উত্তেজনা বিরাজ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে কোটবাজারের চৌধুরী মার্কেটের নিউ আমিন স্টোরে কর্মরত রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার শাহাবুদ্দিন নিজের ফেসবুক আইডিতে “গুপ্ত” লিখে একটি পোস্ট দেন। ওই পোস্টে রত্নাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মিসবাহ ও তানভির মন্তব্য করেন। তাঁরা দুজনই ছাত্রসংগঠন শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মিসবাহ ও তানভিরের পক্ষের লোকজন শাহাবুদ্দিনের অবস্থান শনাক্ত করে কোটবাজারের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় নিউ আমিন স্টোরের সামনে উপস্থিত হন। সেখানে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত হন জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দোকানদার মো. রুবেল, উখিয়ার তেলিপাড়া এলাকার শিবির সমর্থক জাহিদুল ইসলাম এবং পোস্টদাতা উপজেলা কৃষক দলের নেতা শাহাবুদ্দিন। আহতদের মধ্যে দুজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ

গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩

আপডেট সময় : ০২:৪৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬