ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙবো : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেছেন, মানুষের মধ্যে যে ধারণা আছে রাজনীতি শুধু খারাপ মানুষ করে। ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না। ওনারা কখনো এমপি হতে পারেন না। এই ধারণাটা আমরা ভাঙবো।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, যারা আসলেই যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন, তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত করে দিয়েছিলাম। অনলাইন-অফলাইন মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এনসিপির এই নেত্রী বলেন, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা একটি নতুন ধারা শুরু করেছি। আমাদের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আমরা মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত করে দিয়েছি। সারা বাংলাদেশ থেকে যে কেউ আমাদের মনোনয়ন আবেদন ফর্ম তুলতে পারবেন এই প্রক্রিয়া আমরা চালু করেছি। যাতে করে রাজনীতিটা শুধু কিছু মানুষ কিছু গোষ্ঠী, কিছু পরিবারের মধ্যে আটকে না থাকে।

তিনি আরো বলেন, আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ বিপুল উৎসাহে অনেকেই আমাদের ফরম সংগ্রহ করেছেন। বিভিন্ন পেশা থেকে মানুষ ফরম সংগ্রহ করেছেন। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা। এমন মানুষ এসেছেন যারা হয়ত আগে কখনো চিন্তা করেননি রাজনীতিতে তাদের জায়গা হবে। রাজনীতিক প্রক্রিয়ায় তারা সংযুক্ত হতে পারবেন। এমন অনেকেই আমাদের এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে। দেশব্যাপী একটি বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের যারা মনোনয়ন আবেদন প্রত্যাশী, যারা ফর্মগুলো তুলেছেন তাদের বাছাই প্রক্রিয়া শুরু করেছি।

তাসনিম জারা বলেন, আমরা নতুন ধারা যুক্ত করতে চাই, রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি যুক্ত করতে চাই এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো, এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবেন। পুরোনো রাজনীতি করবেন না। সেই প্রক্রিয়ায় আমরা আছি। আশা করছি পুরো বাংলাদেশ আমাদের সঙ্গে থাকবে।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :

জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙবো : তাসনিম জারা

আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫