ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

কাঠের নৌকা করে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে নিয়ে আসছিলো ৩ রোহিঙ্গা, বিজিবির হাতে আটক

কাঠের নৌকা করে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেই তিন রোহিঙ্গা কে আটক করলো বিজিবি। এসময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফের নাফ নদীতে গভীর রাতে এ অভিযান চালানো হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, ২০ অক্টোবর দিবাগত রাতে নাফ নদীর জলসীমায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি কাঠের নৌকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সাবরাং বিওপি এলাকার দায়িত্বপূর্ণ অংশে বিশেষ নজরদারি জোরদার করা হয়। গভীর রাতে মায়ানমারের মংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করা হলে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে দুইটি দ্রুতগতির নৌযান নিয়ে নদীতে অভিযান চালানো হয়।প্রযুক্তির সহায়তায় নৌকাটিকে মাঝ নদীতে ঘিরে ধরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ সময় মাদক পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও বিজিবি সদস্যরা তাঁদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, আব্দুল হাফেজ (১৮), পিতা-মৃত শুক্কুর, ২১ নং চাকমারকুল এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ-৬। রবি আলম (২৩), পিতা-মোঃ নুর আলম, ১০ নং বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ-৪৫। রেজু আলম (১৯), পিতা-মৃত আমির হোসেন, ১৬ নং ময়নারঘোনা এফডিএমএন ক্যাম্প, ব্লক-২৪ এ/৫।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,
“বিজিবির আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও পেশাদারিত্বের কারণে নাফ নদী দিয়ে মাদক ও মানবপাচার কার্যক্রম অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে”।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ী মামলা দায়ের করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

কাঠের নৌকা করে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে নিয়ে আসছিলো ৩ রোহিঙ্গা, বিজিবির হাতে আটক

আপডেট সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫