ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার ডিসি গোল্ডকাপ – ৯ উপজেলার ফুটবল লড়াই ১ সেপ্টেম্বর শুরু

আগামী ১লা সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

এইদিন বিকাল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে নক আউট পদ্ধতির টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী ম্যাচে পেকুয়ার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল।

এই টুর্নামেন্টে জেলার নয় উপজেলা ফুটবল দল অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় স্টেডিয়ামের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন।

তিনি বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল।

নয়টি দলকে দু’গ্রুপে বিভক্ত করে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অধিক জনপ্রিয় করতে, সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ থাকছে।

প্রেস বিফ্রিংয়ে আরো জানানো হয়, প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ ৫০ হাজার টাকা ও রানারআপ দল ট্রফির সাথে ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। গ্যালারীতে টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

এসময় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. আবু হানিফ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও স্পন্সরকারী প্রতিষ্ঠান কিং ফিশারের স্বত্বাধিকারী সরওয়ার রোমন, ওমর শরীফ শিবলী, এম আর মাহবুব, মাসুদ আলম, রিদুয়ানুল হক, মিডিয়া কমিটির সদস্য ছৈয়দ আলম, ইমাম খাইর, আজিজ রাসেল, শাহেদ হোছাইন মুবিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

কক্সবাজার ডিসি গোল্ডকাপ – ৯ উপজেলার ফুটবল লড়াই ১ সেপ্টেম্বর শুরু

আপডেট সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫