ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দিনদুপুরে পেরেক লাগানো গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। এসময় বাসে থাকা বিকাশ কর্মীদের কাছ থেকে নগদ ৬০ লাখ টাকা লুট করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

​রোববার (২ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে মহাসড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

​গুলিবিদ্ধ মোঃ আরমান (২৪)। আহতরা হলেন, সাকিব (২১) ও একরাম (২২)। তারা সবাই টেকনাফ পৌরসভার বাসিন্দা এবং বিকাশ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ‘পালকি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে পাহাড় থেকে নেমে আসা একদল অস্ত্রধারী ও মুখোশ পরা ডাকাত সড়কে পেরেক মারা গাছ ফেলে বাসটির গতি রোধ করে। ​বাসে থাকা বিকাশ কর্মীরা জানান, তারা টেকনাফ সীমান্ত ব্যাংক থেকে টাকা তুলে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বাসের নিয়ন্ত্রণ নেওয়ার পরই ডাকাত দল আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ ৬০ লাখ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে আরমান গুলিবিদ্ধ হন এবং অন্য দুজন আহত হন।

​স্থানীয়দের মতে সংঘবদ্ধ এই ডাকাত দলে রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাহাড় ঘেঁষা এই এলাকায় দ্রুততম সময়ে যৌথ অভিযান পরিচালনা করা হলে ডাকাতদের আটক ও লুণ্ঠিত অর্থ উদ্ধার করা সম্ভব।

​এদিকে ব্যস্ততম মহাসড়কে দিনদুপুরে এমন ভয়াবহ ডাকাতি ও গুলির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং কক্সবাজার-টেকনাফ সড়কে সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠন ও সাধারণ যাত্রীরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।”

​তিনি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের যৌথ টিম অবস্থান করছে। পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান সনাক্ত করতে ও লুণ্ঠিত টাকা উদ্ধারে দ্রুততম সময়ের মধ্যে যৌথ অভিযান শুরু করা হবে এবং জড়িতদের আইনগত আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১

আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬