ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন
আসছেন নাহিদ-হাসনাত-জারা

“কক্সবাজার গোপালগঞ্জ না, এটি আন্তর্জাতিক শহর”

“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই কক্সবাজার আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা। যেখানে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারা সহ অনেকেই।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করে জেলা এনসিপি।

এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেন, “এটা কক্সবাজার। রাজনৈতিকভাবে উর্ভর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশাকরি এখানে গোপালগঞ্জের মতো কোন ঘটনা হবে না।”

“এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশাকরি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।” জানান এস এম সুজা।

জুলাই পদযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে লিখিত বক্তব্যে জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।

ওমর ফারুক বলেন, “তবে কেন্দ্রীয় নেতারা আসার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।”

এসময় কক্সবাজার এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

আসছেন নাহিদ-হাসনাত-জারা

“কক্সবাজার গোপালগঞ্জ না, এটি আন্তর্জাতিক শহর”

আপডেট সময় : ০৮:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫