ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

কক্সবাজারে বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছার নামে থাকা দুই কলেজের নাম পরিবর্তন

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ এর নাম পরিবর্তন করে মহেশখালী সরকারি মহিলা কলেজ ও  উখিয়ায় অবস্থিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে উখিয়া সরকারি মহিলা কলেজ রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৮ মে) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে দুই কলেজ এন নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কলেজগুলোর নাম সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যাতে করে প্রশাসনিক কার্যক্রম সহজ হয় এবং স্থানীয় জনগণের মধ্যে পরিচিতি বাড়ে।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয়ভাবে কলেজ দুটি এখন মহেশখালী সরকারি মহিলা কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজ নামে পরিচিত হবে এবং ভবিষ্যতে সকল প্রকার সরকারি কাগজপত্র ও নথিপত্রে এই নাম ব্যবহৃত হবে।

একই প্রজ্ঞাপনে সারাদেশের আরো ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছার নামে থাকা দুই কলেজের নাম পরিবর্তন

আপডেট সময় : ১০:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫