ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

কক্সবাজারের মাঠে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে এ জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে গত ৩,৫,৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের চারটি ম্যাচে ২-২ এ সমতায় ছিল দুই দল।

শুক্রবার দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়।

শুরুতে টচে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তানী নারী ক্রিকেট দল।

পরে প্রথম ইনিংসে সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল ১৯ ওভার ১ বল করেই ৮৪ রানে অলআউট হয়ে যায়।

জবাবে ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার জিতে নেন পাকিস্তান দলের ইমান নাসের। সে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৯৮ রান করেন।
এছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারও জিতে নেন একই দলের বারিরাহ সাইফ। তিনি ১৬ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মহিলা উইং এর চেয়ারম্যান রুবাবা দৌলা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলা উইং এর চেয়ারম্যান রাফিয়া হায়দার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সদস্যদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান

আপডেট সময় : ০৫:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫