ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় বনভূমি রক্ষায় তৎপর উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ মহেশখালীর কালারমারছড়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আহত ৩: অভিযোগের তীর যুবলীগ নেতার দিকে কক্সবাজারে হাম রোগে কয়েক ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪ জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্রের বিরুদ্ধে হুশিয়ারি কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল ২ দিনের সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আসছেন বৃহস্পতিবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা কক্সবাজারে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারের তিনটিতে প্রার্থী দিল জাতীয় পার্টি

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কক্সবাজারের ৩টি সহ ২৪৩ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

কক্সবাজার-১ খালি রেখে মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে  মাহমুদুল করিম, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মফিজুর রহমান এবং এবং উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে নুরুল আমিন সিকদার ভুট্টোকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসারও কথা বলেছেন শামীম হায়দার পাটোয়ারী।

সাংবাদিকদের তিনি বলেন , ‘জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি।’ এছাড়াও তিনি উল্লেখ করেন, ‘যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দিবেন।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

কক্সবাজারের তিনটিতে প্রার্থী দিল জাতীয় পার্টি

আপডেট সময় : ১১:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫