ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এক সন্ধ্যায় রবীন্দ্রনাথ : মিশকাতুল মমতজা মুমুর একক পরিবেশনা

সন্ধ্যার মৃদু আলোয় উদ্ভাসিত চটগ্রাম আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনের মঞ্চ। বন্দনায়, প্রার্থনায়, মিনতিতে রবীন্দ্র সুর। রবীন্দ্রনাথের গানের সাথে যেনো একটি সন্ধ্যার মেঘমালা, আবার জোছনা রাতে সবার বনে যাওয়ার প্রেরণা। একে একে গাওয়া হলো ২০ টির অধিক রবীন্দ্র সংগীত।

শুক্রবার সন্ধ্যার নির্মল সময়ে চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও রবীন্দ্র সংগীত শিল্পী মিশকাতুল মমতাজ মুমুর একক সংগীতানুষ্ঠান, দর্শককুলে তখন পিন পতন নিরবতা, সুরের আবহে যেনো ডুবেছে সময়।

এই অনুষ্ঠানের আয়োজন করে
আলিয়ঁস ফ্রঁসেস চট্টগ্রাম। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রাম্প বলেন, সুরের সাথে, রবীন্দ্র নাথের গানের সাথে এমন আয়োজন সবাইকে কিছুটা সময় মুগ্ধতার ভরে রাখুক। মনকে স্নিগ্ধ রাখুক।

মিশকাতুল মমতাজ মুমুর এই একক সংগীতানুষ্ঠানে তবলায় সুশান্ত কর চৌধুরী, বেহেলায় শ্যামল চন্দ্র দাশ,এষরাজে রেজাউল করিম রেজু,কি বোর্ডে কাঞ্চন দাশ, বাঁশীতে সুজন দাশ, গিটারে মুকেশ ইন্দু,পারকিউশনে ছিলেন সালাউদ্দিন মোহাম্মদ রুবায়েত।

শিল্পী মিশকাতুল মমতাজ মুমু জানান, রবীন্দ্রনাথ সব সময়ের জন্য প্রাসঙ্গিক এবং চিরায়ত। তাই রবীন্দ্রনাথ আমাদের জীবনবোধে গেঁথে আছে।

ঘড়ির কাটায় রাত তখন ৯ টা, বাদল দিনের প্রথম কদম ফুলের সুরে আয়োজন সাঙ্গ হয় , তবে রেশ তার রয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

এক সন্ধ্যায় রবীন্দ্রনাথ : মিশকাতুল মমতজা মুমুর একক পরিবেশনা

আপডেট সময় : ০৯:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬