ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার

উল্টো রথে চড়ে জগন্নাথ ফিরলেন নিজের ঘরে..

শনিবার বিকেলে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় থেকে উল্টো রথযাত্রা আয়োজন করে ইসকন।বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করেছেন।

উল্টো রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হয়েছেন ভক্তরা।যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন।

ভক্তরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।

গোলদিঘির পাড় থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে গোলদিঘির পাড়ে এসে শেষ হয়।

ট্যাগ :

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

উল্টো রথে চড়ে জগন্নাথ ফিরলেন নিজের ঘরে..

আপডেট সময় : ০৫:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫