ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে! কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ

উখিয়ার রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের আ’গুন নিয়ন্ত্রণে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ৫ টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে, তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত হলে স্থানীয় বাসিন্দাসহ রোহিঙ্গাদের সহায়তায় নির্বাপণে কাজ শুরু করে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণ এসেছে বলে জানা গেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত আছে। অন্যদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় আতংক-উদ্বেগ ছড়িয়েছে রোহিঙ্গাদের মাঝে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, ‘ বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে কিভাবে ধরেছে জানিনা, প্রাণ বাচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি।’

গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়, নিহত হয় একজন।

ট্যাগ :

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ার রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের আ’গুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১১:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫