ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া

উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড় কেটে মাটি উত্তোলন ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

পরিবেশ ও বন অপরাধ দমনে পরিচালিত বিশেষ এই অভিযানে একজনকে জরিমানা, ড্রেজার মেশিন জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বনভূমি ক্ষতিগ্রস্ত করছে এবং ড্রেজার মেশিন ব্যবহার করে খাল থেকে বালু উত্তোলন করছে।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইফুল ইসলাম ভূট্টো (৪২)-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একটি ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

ইউএনও রিফাত আসমা বলেন, “পাহাড় কাটা ও বনভূমি ধ্বংসের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম বলেন, “পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এসব কর্মকাণ্ড রোধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হবে।”

এদিকে মোছার খোলা বিট অফিসের কাছাকাছি বিস্তীর্ণ বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উখিয়ায় পাহাড় ও বনভূমি ধ্বংস এবং অবৈধ মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার

উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

আপডেট সময় : ০৮:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬