ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

উখিয়ায় দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তায় র‍্যাব

কক্সবাজারের উখিয়ায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ৯টি পূজামণ্ডপে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে উৎসবের সূচনা হয়।

মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রতিটি পরিবারে চলছে আনন্দ-উচ্ছ্বাস আর পূজার প্রস্তুতির ব্যস্ততা।

উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-১৫ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উখিয়ার ৯টি পূজামণ্ডপেই মোতায়েন করা হয়েছে র‍্যাব সদস্য। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম।

রোববার রাতে কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন র‍্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। তিনি সাংবাদিকদের বলেন, “উৎসবজুড়ে র‍্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।”

তিনি জানান, পূজার পুরো সময়জুড়েই বাড়তি নজরদারি থাকবে এবং প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উখিয়ায় দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তায় র‍্যাব

আপডেট সময় : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫