ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক

উখিয়ায় তিন হাজার লিটার এসিড জব্দ

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এসিড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এবং র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে আনুমানিক তিন হাজার লিটার এসিড জব্দ করা হয়। জব্দকৃত এসিড ৩০ লিটারের ১০০টি জেরিকেনে সংরক্ষিত ছিল বলে জানা গেছে। পরে খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জব্দ করা আলামত নিজেদের হেফাজতে নেন। নিরাপত্তাজনিত কারণে দোকানটির শাটার নামিয়ে তালাবদ্ধ করা হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার জন্য একটি জেরিকেন থেকে নমুনা সংগ্রহ করে থানায় নেওয়া হয়েছে।

জব্দকৃত এসিডের মালিক হিসেবে আক্তার হোসেনের নাম পাওয়া গেছে। তিনি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এসব রাসায়নিক দ্রব্য মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদক এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ভবন মালিকসহ অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক!

উখিয়ায় তিন হাজার লিটার এসিড জব্দ

আপডেট সময় : ১০:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬