ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি

উখিয়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেলো ৬ বছর বয়সী শিশু

কক্সবাজার–টেকনাফ মহাসড়কে শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আরিফ উল্লাহ নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু আরিফ গয়ালমারা চাচার বাড়ি থেকে শফিউল্লাহ কাটাস্থ পিতার বাড়িতে ফেরার পথে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির সিমেন্ট বোঝাই শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনাকবলিত শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-উ ১২-২৮৮০ বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম

উখিয়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেলো ৬ বছর বয়সী শিশু

আপডেট সময় : ০৫:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫