ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

ঈদগাঁও আ’লীগ নেতা চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

২৯ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে তাকে ঈদগাঁও জাগিরপাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে আটকের পর সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন।

তার বিরুদ্ধে হত্যা মামলা, ৫ আগষ্টের পর জুলাই বিপ্লবের মামলাসহ থাকলেও সরকার পতন পরবর্তী সময়ে তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

বিগত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও আ’লীগ নেতা চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

আপডেট সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬