ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

ইসিএ এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন উখিয়ার এসিল্যান্ড

১৯৯৯ সালে পরিবেশ অধিদপ্তর উখিয়াকেও পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে। মেরিন ড্রাইভকে ঘীরে পর্যটন খাতের প্রসারের পর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পশ্চিমপাশে সাগরের বালিয়াড়ি দখল করে অনেকেই গড়ে তুলেছেন স্থাপনা।

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া সমুদ্র সৈকতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছে একটি চক্র। মঙ্গলবার বিকেলে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনীম তাসিন অভিযার পরিচালনা করেন ওই এলাকায়।

এসময় আনুমানিক প্রায় ৬ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২ একর ৫৫ শতক খাস জমি উদ্ধার করা হয়। এ সময় এসব জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ব্যবসায়ীক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। মেরিনড্রাইভের পশ্চিমপাশে ঝাউবাগান এবং বালিয়াড়ি দখল করে বানানো হয়েছে অসংখ্য দোকান। এসব দোকান থেকে ব্যবহারের পর ফেলা হয় পলিথিন আর প্ল্যাস্টিক, ফলে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকির মুখে পড়ছে সাগরলতা, তাছাড়া মেরিনড্রাইভের পশ্চিমপাশের অতি গুরুত্বপূর্ণ ঝাউগাছ কেটে তৈরি করা হচ্ছে এসব দোকান ও স্থাপনা।

উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান, মেরিনড্রাইভের পশ্চিমপাশে ঝাউবাগান দখল করে সরকারী খাস জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এ সময় জালিয়া পালং মৌজার ১.২০ শতক এবং ইনানী মৌজার ১.৩৫ খাস জমি উদ্ধার করা হয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে সরকারী সাইবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, সোনারপাড়ায় মেরিনড্রাইভের পশ্চিমপাশে ইসিএ এলাকায় একটি চক্র সরকারী খাস জমি দখল করে গড়ে তুলে অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদ করে জড়িতদের বিরোদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এদিকে কক্সবাজার- টেকনাফ মেরিনড্রাইভের পশ্চিমপাশের উখিয়া অংশে বালিয়াড়ি দখল করে অনেকেই তৈরি করেছেন স্থাপনা, এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারী জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা

ইসিএ এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন উখিয়ার এসিল্যান্ড

আপডেট সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫