সৌদি আরবে হামলার জেরে দূতাবাসে নিযুক্ত ইরানের সামরিক কর্মকর্তা এবং চারজন কর্মীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের প্রধান তেল রফতানি বন্দরের কাছে ইয়ানবুতে ইরানের ড্রোন হামলার পর নেয়া হলো এমন পদক্ষেপ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলা অব্যাহত থাকলে তা সম্পর্কের মাঝে আরও উত্তেজনা তৈরি করবে। এছাড়া, দু’দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও তা বড় প্রভাব ফেলতে পারে।
সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তেহরান এ পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে বলে অভিযোগ। সম্প্রতি মার্কিন দূতাবাসেও আঘাত হানে দুইটি ড্রোন।
সূত্র:যমুনা টিভি
আন্তর্জাতিক ডেস্ক: 























