ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 390

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে টেকনাফ।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টেকনাফের সর্বস্তরের বিক্ষুব্ধ জনতার ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ​এসময় জনতা মডেল থানা ঘেরাও করে অবস্থান নেয় এবং ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

​মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারকে দাওয়াতের নামে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর চক্রান্ত রয়েছে। অভিযুক্ত প্রধান আসামি মোহাম্মদ আলম ওরফে শাফুইয়াসহ সকল আসামিকে গ্রেফতারের আলটিমেটাম দেন বক্তারা।

বিক্ষোভ চলাকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। ​তিনি বলেন, “আমরা আপনাদের ক্ষোভ বুঝি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী অপরাধীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।”

ওসির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষুব্ধ জনতা কর্মসূচী সমাপ্ত করে ফিরে যায়।

টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, নিহত ইউনুস সিকদারের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলায় উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলমকে প্রধান আসামি করে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা ৭-৮ জন কে আসামি করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও

আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫