ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার

আ. লীগ নিষিদ্ধের আগে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয়ে কোনও অজুহাত জনগণ মানবে না।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর রামপুরা ব্রিজে এনসিপির গুলশান জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচার, রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এ আয়োজন করা হয়।

তুষার বলেন, ‘আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠন। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ মন্তব্য করে তিনি বলেন, ‘একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমন বেইমানি ছাত্র সমাজ মেনে নেবে না।’

এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এনসিপি এই দাবিতে অনড় উল্লেখ করে দলটির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘নির্বাচন কমিশন বিভিন্ন ভূঁইফোর সংগঠনকে নিবন্ধন দিলেও জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দিচ্ছে না।’ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পথরেখা তৈরির আহ্বান জানান তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার। এই প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠক নাজমুল হাসান, সদস্য ফাহিম পাঠান, ইমরান ইমন, হাতিরঝিল থানার প্রতিনিধি আব্দুল গাফফার ও রবিন আহমেদ, রামপুরা থানা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বনানী থানার প্রতিনিধি এনামুল হক এবং বাড্ডার নেত্রী লাইলী আক্তার।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আ. লীগ নিষিদ্ধের আগে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না: এনসিপি

আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫