ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার

‘আসছে, আসছে’ বলে কক্সবাজার সাগরে ভেসে গেলো তিন বন্ধু

প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা প্রত্যেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের একজন আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সমুদ্র সৈকতে যান। সেখানেই ঘটে দুর্ঘটনা।

রিয়াদ মিয়া বলেন, “ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও বাকি তিনজন সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে।”

“এমনকি মাছ ধরতে থাকা মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। অন্য দুইজনকে আর পাওয়া যায়নি” – বলেন রিয়াদ।

কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে এক জনের মরদেহ উদ্ধার হলেও এখনো দুজনকে পাওয়া যাচ্ছেনা।

কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু জানান, মৃত কে এম সাদমান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। সাবাবের দুই নিখোঁজ বন্ধু হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

“আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে” বলেন সোমনাথ।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, সাগর এতো উত্তাল সেখানে ডুবুরি নামাও কষ্টের হয়ে গেছে। স্রোত অনেক বেশি। আমরা পর্যবেক্ষণ করছি।

সী-সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান জানান, তারা যখন সমুদ্রে নামেন তখন উত্তাল জোয়ার ছিলো। দুপুর ১২ টায় ভাটা হওয়ার পর ফায়ার সার্ভিসের সাথে লাইফ গার্ডের কর্মীরাও চেষ্টা করছে উদ্ধারের।

ট্যাগ :

‘আসছে, আসছে’ বলে কক্সবাজার সাগরে ভেসে গেলো তিন বন্ধু

আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫