রামুতে হাসপাতালে অসুস্থ রোগী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ছাত্রদল নেতা মোহাম্মদুল হক জনি। রবিবার (১৫ মার্চ) বিকেলে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রামুর বাইপাসে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ শেষে রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, শোকরানা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার’র সভাপতিত্বে ও বিএনপি নেতা রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম বলেন, দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক ও স্ব-নির্ভর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নানা পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছেন। দেশের মানুষের কল্যাণে তিনি একেএকে সব বাস্তবায়ন করবেন বলে আশা করছি।
এরপরে বক্তব্যে ডা. মোহাম্মদুল হক জনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। ওনার আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশনায়ক তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় কক্সবাজারবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউনুস, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, জেলা তাঁতী দলের সভাপতি ডা. নাসির উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তার আহমদ, আবুল বশর মেম্বার, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অ্যাডভোকেট এজতাফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, বিএনপি নেতা মোস্তফা জামান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা ছাত্রদল নেতা রেজাসহ সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















