ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাগরে নিখোঁজের ছয়দিন

“অরিত্র কোথায়? সে ফোন করে বলুক-বাবা আমি বেঁচে আছি”

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসানের সন্ধান মেলেনি ছয়দিনেও।

গেলো সপ্তাহের মঙ্গলবার সকাল ৭টায় হিমছড়ি সৈকত এলাকায় গোসলে নেমে তিন বন্ধুসহ পানিতে ভেসে যান অরিত্র। এরমধ্যে এর কিছুক্ষণ পর সহপাঠী সাদমান রহমানের মরদেহ ভেসে আসে, এর একদিন পর নাজিরারটেক পয়েন্টে ভেসে আসে আসিফ আহমদের মরদেহ।

অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, “আমার ছেলে কোথাও না কোথাও তো উঠছে। আমার বিশ্বাস সে ফোন করে বলবে বাবা আমি বেঁচে আছি। এমন মিরাকল হোক আমার সাথে।”

“যদি সৃষ্টি কর্তার ইচ্ছায় আমার ছেলের মৃত্যুও হয়, তার দেহটা যেনো পাই সকলে দোয়া করেন”- বলেন সাকিব হাসান।

শনিবার ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চালিয়েছিলো বিমানবাহিনীর একটি দল। রোববার ভোর থেকে দ্রুত জলযান (স্পীড বোট) নিয়ে ফের সন্ধানে নামে সি সেইফ লাইফ গার্ডের একটি দল।

সন্ধান দলে থাকা জ্যেষ্ঠ লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, উপকূলের স্থল, জল ও আকাশপথে সন্ধান চলছে গত ৬ দিন ধরেই। তন্নতন্ন করে প্রতিটা জায়গায় খোঁজ করা হচ্ছে।

ওসমান বলেন, আজ ভোর ৪টায় বেরিয়েছি আমরা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজ চলছে।

প্রথমবর্ষের পরীক্ষা শেষে সোমবার কক্সবাজার বেড়াতে আসেন অরিত্র হাসানসহ ৫ বন্ধু।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

সাগরে নিখোঁজের ছয়দিন

“অরিত্র কোথায়? সে ফোন করে বলুক-বাবা আমি বেঁচে আছি”

আপডেট সময় : ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫