ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন
কক্সবাজারে জুলাই স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

“অবদান কখনো টাকা দিয়ে পোষানো যাবেনা”

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদেরকে শুধু তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।

সোমবার সকালে কক্সবাজারে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের বিজয় স্মরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভটি।

এসময় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান তা কখনও টাকা দিয়ে পোষানো যাবে না। তবুও আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।

জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত মন্ত্রনালয়কে জানিয়ে উপদেষ্টা বলেন, “এই স্মৃতি স্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয় বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাদের আত্মত্যাগের স্মারক এটি”।

“এই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেনো স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে”

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

স্তম্ভটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সালাহউদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে জুলাই স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

“অবদান কখনো টাকা দিয়ে পোষানো যাবেনা”

আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫